ASANSOL-BURNPUR

বার্ণপুরে টাকা নিয়ে বচসা, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক

বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায় ,বার্ণপুর ও আসানসোল, ২ এপ্রিলঃ টোটোর ভেঙে লাইট ঠিক করার জন্য টাকা নিয়ে পরিবারের সদস্যদের বচসায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের নরসিংবাঁধের হরিজন কলোনিতে। মৃত যুবকের নাম রিন্টু পাসোয়ান ( ২০)।
জানা গেছে, বার্ণপুরের নরসিংবাঁধের হরিজন কলোনির বাসিন্দা রিন্টু পাসোয়ান নামে ঐ যুবক পেশায় টোটো চালক ছিলো। তার টোটোর লাইট ভেঙে যায়। সেই লাইট ঠিক করার জন্য ২ হাজার টাকা লাগবে। মঙ্গলবার দুপুরে সে বাড়ি এসে বাবা শিবকুমার পাসোয়ান ও পরিবারের সদস্যদের সেই কথা বলে। তা নিয়ে তার সঙ্গে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়।

এরপর বিকেল নাগাদ তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, টাকা নিয়ে বচসার কারণেই ঐ যুবক মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। বুধবার আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *