আসানসোলে কর্মীসভায় মন্ত্রী মলয় ঘটক, মানুষের কাছে বলুন, রাজ্য সরকারের প্রকল্পের কথা
আসানসোলের ওয়ার্ড ৪৪, ২৩ ও ৪৭ এ কর্মীসভা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ* লোকসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল উত্তর বিধানসভায় আসানসোল পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে বুধবার ও বৃহস্পতিবার দলের বুথ কর্মীদের নিয়ে কর্মীসভা করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল লোকসভা কেন্দ্রের দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে তাকে আরো বেশি ভোটে জেতানোর জন্য দলের কর্মীদেরকে বার্তা দেন মন্ত্রী। আসানসোলের ওয়ার্ড ৪৪, ২৩ ও ৪৭ এ সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি।














তিনি বলেন, ১০ বছর আগে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি বলেছিলেন কোটি টাকা লুট করে নিয়ে বিদেশে পালানো ব্যবসায়ীদের দেশে ফেরাবেন। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা কালো টাকা থেকে প্রতি ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন । একই সঙ্গে নরেন্দ্র মোদি এও বলেছিলেন বছরে ২ কোটি বেকার যুবককে চাকরি দেওয়া হবে। তিনি তার এই প্রতিশ্রুতির কোনটাই রাখতে পারেননি। তার পরিবর্তে গত ১০ বছরে নরেন্দ্র মোদির সরকার রেল, বিএসএনএল, বিমানবন্দর সহ একের পর এক রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এই আমলে বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি ব্যাংকও। বাংলায় ইসিএলের সাতটি কয়লাখনিকে সরাসরি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। নতুন করে কাজের কোন সুযোগ নেই আর নেই দেশে। আর এখন আবার নতুন করে নরেন্দ্র মোদি বলে বেড়াচ্ছেন যে তিনি নাকি ” গ্যারান্টার” গোটা দেশের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশে যদি ইলেকট্রল বন্ড বিষয়টা দেশের সামনে না আসতো তাহলে আমরা কেউ জানতেই পারতাম না, যে এর পেছনে কি খেলা হয়েছে। যাদের নামে ইডি বা সিবিআই বা আয়করের মামলা আছে তারা কিভাবে কেন্দ্রে শাসক দলকে এই বন্ডের নামে টাকা দিয়েছে। আর কিছু ওষুধের কোম্পানি যারা ইলেকট্রল বন্ডের নামে বিজেপিকে টাকা দিল তারা রাতারাতি ওষুধের দাম বাড়িয়ে নিল।

মন্ত্রী মলয় ঘটক বলেন, এবারের লোকসভা নির্বাচন শুধু দেশের সংবিধান রক্ষার জন্য শুধু নয়, গরীব খেটে খাওয়া মানুষের বেঁচে থাকায় ও বাঁচার অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াই। যা সবাইকে নিয়ে লড়তে হবে। একই সঙ্গে মলয় ঘটকের অভিযোগ, ২০১১ সালের আগে ৩৪ বছর এই রাজ্যে সিপিএম শাসন ক্ষমতাতে ছিল। তাদের আমলেই এশিয়ার সবচেয়ে বড় কাঁচ কারখানা আসানসোলের হিন্দুস্তান পিলকিংটন গ্লাস ফ্যাক্টরী, দেশের অন্যতম সেরা সেনরেল সাইকেল কারখানা, আসানসোল ব্লু ফ্যাক্টরি সব বন্ধ করা হয়েছে।

মলয় ঘটক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে রাজ্য সরকারের ৭৫ টি প্রকল্পের সুযোগ এই রাজ্যের সমস্ত জাতি, ভাষা ও ধর্মের মানুষের পাশাপাশি সব রাজনৈতিক দলের কর্মীরা পাচ্ছেন। এবারের লোকসভা নির্বাচনে জিতে আবার নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে ভারতবর্ষে সংবিধান সংকটে পড়বে। এরজন্য ভোটারদের গিয়ে বোঝাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মানুষের জন্য কি করেছেন আর নরেন্দ্র মোদির গ্যারান্টি কতটা ভুয়ো।
এদিনের এই কর্মী সভায় ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সি কে রেশমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ৪৪ এর কর্মীসভায় আসনসোল পুরসভার অধ্যক্ষ অমরনাথ চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ৪৭ এর কর্মীসভায় ডেপুটি মেয়র অভিজিত ঘটক, ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায়,৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ৪ নং বরোর চেয়ারম্যান রাজেশ তিওয়ারি ভানু বোস সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- Suvendu Adhikari के PA चंद्रनाथ रथ की गोली मारकर हत्या
- তৃণমূলের হারে পশ্চিম বর্ধমানের জেলা সভাপতিকে নিশানা, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট প্রাক্তন যুব সভাপতির
- पश्चिम बर्धमान में टीएमसी को “शून्य” पर पहुंचाने के लिए नरेंद्रनाथ चक्रवर्ती को धन्यवाद, “अहंकार, तोलाबाजी और अत्याचार” के कारण जनता ने नकारा : कौशिक मंडल
- ভোট-পরবর্তী হিংসা নিয়ে উত্তপ্ত শিল্পাঞ্চল আসানসোলে পুলিশ কমিশনারের দ্বারস্থ তৃণমূল জেলা নেতৃত্ব
- ফল বেরোনোর পরে একাধিক ভোট পরবর্তী হিংসায় আসানসোলে , কড়া বার্তা পুলিশ প্রশাসনের

