ASANSOL

আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ অনেক আগেই দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট কয়লা পাচার মামলায় অনুপ মাজি ওরফে লালাকে ‘রক্ষাকবচ ‘ দিয়েছিল। বলা হয়েছিল, সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারবে না। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার নির্দেশ দেন। আগামী ২১ মে এই মামলার চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই।কিন্তু সিবিআই আদালতে প্রশ্ন তুলে বলেছে যে লালাকে জিজ্ঞাসাবাদ না করলে কয়লা মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা কিভাবে সম্ভব?

File photo

বিচারক সিবিআইকে বলেছেন, গ্রেফতারের ক্ষেত্রে লালার রক্ষাকবচ রয়েছে৷ তবে তাকে জিজ্ঞাসাবাদে কোনও বাধা নেই। জেরার বিষয়ে আদালতের নির্দেশ পাওয়ার পর লালার খোঁজ শুরু করে সিবিআই। তবে তদন্তকারীরা লালার বাড়িতে গিয়ে তাকে পাননি বলে সূত্রের খবর।

আসালসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন সোমবারই শেষ হয়েছে। পরদিনই মঙ্গলবার লালা আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণের পরে, লালার পক্ষে সমস্ত আইনি প্রক্রিয়া শুরু করতে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আসানসোলে এসেছেন।সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচার মামলার তদন্ত করছে ইডি। প্রসঙ্গতঃ, এই কয়লা পাচার মামলায় লালার একাধিক সঙ্গী ও অবসরপ্রাপ্ত ইসিএলের আধিকারিকরা গ্রেফতার হয়েছিলেন। তবে, বলতে গেলে সবাই এখন জামিনে বাইরে আছেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!