PANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

দ্বিতীয় দফার তালিকাতেও নেই বারাবনি, রানিগঞ্জে বিজেপি প্রার্থী আইনজীবী পার্থ ঘোষ

বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* রানিগঞ্জে বিজেপি প্রার্থী হলেন পেশায় আইনজীবী পার্থ ঘোষ। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের ধুপচুড়িয়ার বাসিন্দা পার্থবাবু বিজেপির রাজ্য লিগ্যাল সেলের কনভেনার পদে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে রাজ্য বিধানসভার নির্বাচনের জন্য বিজেপির তরফে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তাতে ১১১ টি বিধানসভার দলের প্রার্থীদের নাম রয়েছে। তার মধ্যে রয়েছে রানিগঞ্জ বিধানসভার জন্য আইনজীবী পার্থ ঘোষের নাম।

প্রার্থী হওয়ার পরে প্রথম প্রতিক্রিয়ায় পার্থ ঘোষ বলেন, রানিগঞ্জে লড়াই করার জন্য আমাকে বিবেচনা করায় দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বর প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে এবারের নির্বাচনে লড়াই করার জন্য যোগ্য মনে করেছেন। তার প্রচারের প্রধান ইস্যু কি হবে? এই প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু এই এলাকা মুলতঃ কয়লাখনি ভিত্তিক। যদি রানিগঞ্জের ভোটাররা আমাকে সমর্থন করে বিধানসভায় পাঠান, তাহলে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা আইন মতো সুযোগ সুবিধা পান তা দেখবো। রানিগঞ্জের অনেক সমস্যা রয়েছে। এতো পুরনো শহর হওয়া সত্বেও, এখানকার মানুষেরা ন্যুনতম নাগরিক পরিসেবা পাননা। গত ১৫ বছরে রানিগঞ্জের কোন উন্নয়ন হয়নি।

তিনি আরো বলেন, আমি প্রচারে নেমে মানুষকে ডাবল ইঞ্জিন সরকারের উপকারিতার কথা বলবো। যেসব রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার আছে, সেখানে কি কি সরকারি সুবিধা পাওয়া যায়, তা তুলে ধরবো। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা মানুষকে জানানোর পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও তাদের অপশাসনের কথা আমার প্রচারে থাকবে। তিনি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। শুক্রবার সকাল থেকে পার্থবাবু তার প্রচার শুরু করবেন।এদিকে, এদিনের তালিকায় বারাবনি বিধানসভার প্রার্থীর নাম নেই। স্বাভাবিক ভাবেই বারাবনির দলের নেতা ও কর্মীদের মধ্যে কৌত রয়েই গেলো। প্রসঙ্গতঃ, প্রথম দফার তালিকায় পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভার মধ্যে সাতটির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিলো।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!