RANIGANJ-JAMURIA

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া: ইসিএল-এর কুনুস্তোরিয়া এলাকার নর্থ সিয়ারসোল ওপিসিতে শুক্রবার এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সজল বাউরি (৩৬)। তিনি বল্লভপুর পঞ্চায়েতের সাহিবগঞ্জ এলাকার বাসিন্দা।
জানা গেছে, সজল বাউরি ওপিসি এলাকায় লাইনের কাজ করছিলেন। সেই সময় হঠাৎই তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


ঘটনার পর ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা ইসিএল-এর আঞ্চলিক হাসপাতালে মৃতদেহ রেখে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
বর্তমানে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!