ASANSOL

আসানসোল উত্তরে সর্বোচ্চ অযোগ্য ভোটার, বারাবনিতে সবচেয়ে কম

পশ্চিম বর্ধমানের নয় বিধানসভার তালিকা প্রকাশ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের নয়টি বিধানসভায় ভোটার যাচাই প্রক্রিয়ার সাম্প্রতিক পরিসংখ্যান বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে জেলার নয়টি বিধানসভা কেন্দ্রগুলিতে ব্যাপক হারে যাচাই ও বাছাইয়ের কাজ হওয়ায় এলাকার ভোটে প্রভাব পড়ার একটা প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।

জানা গেছে, সবচেয়ে বেশি ভোটার এ্যাডজুডিকেশনে ছিলেন আসানসোল উত্তর বিধানসভায়। এই বিধানসভায় ২৮,৭৬৭ জনের মধ্যে ২৮,৭১৪ জনের নিষ্পত্তি হয়েছে। এই কেন্দ্রেই সর্বাধিক সংখ্যায় অযোগ্য ভোটার চিহ্নিত হয়েছে ১৪,৫৩১ জন। তাদেরকে “নট এ্যালিজেবল ” বলে চিহ্নিত করা হয়েছে পাশাপাশি ১৪,১৮৩ জনকে যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই ভোটাররা ” এ্যালিজেবল”।

অন্যদিকে, শহরাঞ্চলে বিপুল সংখ্যায় আবেদন খারিজ হওয়ার প্রবণতাও স্পষ্ট হয়েছে। আসানসোল দক্ষিণে প্রায় ৬২ শতাংশ আবেদন “অযোগ্য” হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে ১৬,৭২৯টির মধ্যে ১৬,৭১২টি মামলায় নিষ্পত্তি হয়ে ১০,৪৪৪ জন অযোগ্য ও ৬,২৬৮ জন যোগ্য বলে বিবেচিত হয়েছেন। একইভাবে রানিগঞ্জেও ১৭,৮৪৯টি মামলার সবকটিতেই নিষ্পত্তি হয়ে ১০,০১৭ জন অযোগ্য এবং ৭,৮৩২ জন যোগ্য প্রমাণিত হয়েছেন। কুলটিতেও ১১,৬৬৪ জন অযোগ্য এবং ১০,৮৪৫ জন যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন। এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে যাচাই প্রক্রিয়ায় নাম বাদ বেশি গেছে।তবে কিছু বিধানসভায় তুলনামূলক ইতিবাচক চিত্রও সামনে এসেছে। জামুড়িয়া ও বারাবনিতে যোগ্য ভোটারের সংখ্যা অযোগ্যদের থেকে বেশি।

বারাবনিতে ৪,৮৬২ জন যোগ্য ও ৩,৬৬৪ জন অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন। জামুড়িয়ায় ৭,০৬১ জন যোগ্য এবং ৬,৩৩৭ জন অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।দুর্গাপুর মহকুমাতেও মিশ্র ফল দেখা গেছে। দুর্গাপুর পশ্চিমে ৪,৫৬৭ জন যোগ্য এবং ৬,৯৬৮ জন অযোগ্য পাওয়া গেছে। দুর্গাপুর পূর্বে ৩,৯০৮ জন যোগ্য এবং ৪,৫৭৭ জন অযোগ্য চিহ্নিত হয়েছেন। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে ৪,২০৮ জন যোগ্য এবং ৫,৮৯৮ জন অযোগ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।গোটা রাজ্যের তথ্য অনুযায়ী, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাচাই প্রক্রিয়ায় ৬০ লক্ষেরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। এই প্রক্রিয়ায় যাদের নাম বাদ গেছে, তাদের ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য , এর আগেই পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভায় ৩ লক্ষের বেশি ভোটারের নাম এসআইআরে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়েছিলেন। এবার সেই তালিকায় আরো ৭৪,১০০ জনের নাম যুক্ত হলো। প্রসঙ্গতঃ, আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক হলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। এবারও তিনি এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *