ASANSOL

পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ঠিকা কর্মীদের উপরে নির্যাতনের প্রতিবাদ আসানসোলে একাধিক গণসংগঠনের সভা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রতিদিন ১২ ঘন্টা হাড়ভাঙা খাটুনি। মাসের শেষে মাইনে ১০-১২ হাজার টাকা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ঠিকা শ্রমিকরা লড়াইয়ের নতুন উদাহরণ স্থাপন করে চলেছেন নয়ডা, মানসের ও গুরগাঁওতে। উত্তরপ্রদেশ ও হরিয়ানা সরকার এই আন্দোলন দমন করতে চাইছে লাঠি, গুলি ও বেআইনি আটকের মাধ্যমে। এই নির্যাতনের বিরুদ্ধে রবিবার আসানসোলের বিএনআর মোড়ে অধিকার ঠিকা শ্রমিক ইউনিয়ন, আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশন,ইফটু সহ বিভিন্ন গণসংগঠনের ডাকে হয় একটি প্রতিবাদ সভা।

সেই সভায় বক্তব্য রাখেন প্রদীপ বন্দোপাধ্যায় ,সুমন কল্যাণ মৌলিক, কীর্তন কোটাল, রমজান খান ও স্বদেশ চট্টোপাধ্যায়। এই সভা পরিচালনা করেন সুদীপ্তা পাল। সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে হরিয়ানা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ঠিকা শ্রমিকদের অবস্থার তুলে ধরেন। তারা তাদের দাবি তুলে ধরেন এবং এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানান।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *