দুর্গাপুরে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। সেই অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থল আসে দমকলের তিনটি ইঞ্জিন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন নজরুল পল্লীতে।স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল পল্লীতে একটি গোডাউনে মজুদ ছিল বহু প্লাস্টিকের বস্তা। সেখানেই রবিবার বেলা ১১টা নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগকে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে।














পরে আরো দুটি ইঞ্জিন আসে। দমকল বাহিনীর ঘন্টাখানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের কোন খবর নেই।দমকল বিভাগের আধিকারিক রিপন বড়ুয়া বলেন,, খবর পাওয়া মাত্রই আমরা পৌঁছায়। একটি অস্থায়ী ঘরে মজুদ ছিল প্লাস্টিকের বস্তা। সেখানে এদিন সকালে আগুন লাগে। সেই আগুনে সেগুলি পুড়ে যায়। হতাহতের কোন খবর নেই। বেশ কিছুক্ষনের আগুন নিয়ন্ত্রণে আসে। এই গোডাউনে কি ভাবে আগুন লাগে, তা স্পষ্ট হয়নি।

