ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে বিজেপি কার্যালয় পুনরুদ্ধার তৃণমূলের অবৈধ অফিস খালি করে ফেরানো হলো কোয়ার্টারের মালিককে

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার পরে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তির ছবি দেখা গেছে। তার সাথে দেখা গেছে একাধিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা।মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভায় দেখা গেলো এমনই একটা ছবি। প্রথমে কুলটি কলেজ রোডে তৃণমূলের যুব নেতা যতীন গুপ্তার এগিয়ে বাংলা কার্যালয় দখল নিলো বিজেপি। এরপর আসানসোল পুরনিগমের ৭২ নং ওয়ার্ড তৃণমূল কার্যালয় দখল নিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেই খবর পেয়ে কুলটি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর কুলটি থানার পাশে যুব তৃণমূলের কার্যালয় দখল মুক্ত করে কোয়ার্টারটি যার নামে নথিভুক্ত করা ছিল তাকে হস্তান্তর করে দেওয়া হয়।

এরপরে, এদিন সব শেষে দেখা গেল কুলটি সেল কারখানার পাশে তৃণমূল কার্যালয়টি দখল করে নেওয়ার ছবি। বিজেপি নেতৃত্বের দাবি, এই কার্যালয়টি বিজেপির শ্রমিক সংগঠন ছিলো। তাই সেটি পুনরায় দখল নেওয়া হলো তৃণমূল কর্মীদের কথা মতো। তবে পুরো ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *