PANDESWAR-ANDAL

বিয়ে বাড়িতে চলল গুলি, অভিযুক্ত প্রাক্তন স্বামী

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, দুর্গাপুর : বিয়ে বাড়িতে মধ্যাহ্ন ভোজন চলার সময় চলল গুলি । গুলি চালানোর অভিযোগ উঠল কনের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার সিদুলি বেজপাড়া এলাকাতে ।রবিবার দুপুরে অন্ডালের খান্দরা পঞ্চায়েতের সিদুলি বেজ পাড়া এলাকায় বিয়ে বাড়িতে গুলি চালার ঘটনায় ছড়ালো আতঙ্ক । ঘটনা সূত্রে জানা গেছে এদিন দুপুরে বেজ পাড়ায় মাম্পি বেজের বিয়ে উপলক্ষে চলছিল মধ্যাহ্নভোজন । সেই সময় শিবা বেজ নামে এক ব্যক্তি চারচাকার গাড়ি করে কয়েক জন সঙ্গীকে সাথে নিয়ে আচমকা বিয়ে বাড়িতে হাজির হয়ে গুলি চালায় । গুলি লাগে বধূর কাকা সরবল বেজের শরীরে ।

স্থানীয়রা জানান বছর চার আগে যুবতীর বিয়ে হয়েছিল দুর্গাপুরের কুরুলিয়া ডাঙ্গার বাসিন্দা অভিযুক্ত শিবা বেজের সাথে । মাস ছয়েক আগে স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে আসে সেই যুবতী । তারপর সে পুনরায় অন্যত্র বিয়ে ঠিক করে পরিবারের লোকজনেরা । স্ত্রীর অন্যত্র বিয়ে হচ্ছে খবর পেয়ে সম্ভবত রাগের বসে এই কান্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা । গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ । গুলিবিদ্ধ সরবল বেজকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে । বিয়ে বাড়িতে গুলি চলার ঘটনাই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *