ASANSOLKULTI-BARAKAR

পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বর্ষার আগে কুলটি বিধানসভার সমস্ত প্রধান রাস্তাকে সংস্কার করার নির্দেশ

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটিতে ইসিএলের শীতলপুর গেস্ট হাউসে পূর্ত দপ্তর বা পিডবলুডির আসানসোলের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন রাজ্যের পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। এই বৈঠকে পূর্ত দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার বিভাগীয় আধিকারিকদের কুলটি বিধানসভা এলাকার অন্তর্গত সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাকে বর্ষার আগে সংস্কার করার নির্দেশ দেন। এর পাশাপাশি বর্ষা পরবর্তী সময়ে সেগুলির যথাযথ মেরামত ও সুশৃঙ্খল উন্নয়নমূলক কাজ নিশ্চিত করার নির্দেশ দেন।বৈঠকে বিভাগীয় আধিকারিকরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যাবলী ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সে সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এ প্রসঙ্গে মন্ত্রী আধিকারিকদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার পাশাপাশি জনস্বার্থমূলক প্রকল্পগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন।এদিন শীতলপুর গেস্ট হাউসে পৌঁছানোর পরে মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারকে বিজেপি কর্মীদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। তাঁকে স্বাগত জানানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক কেশব পোদ্দার, জেলা সহ-সভাপতি অভিজিৎ আচার্য, জেলা সম্পাদক সত্যজিৎ দাস, বিধানসভা সংযোজক সোমনাথ মাজি, গোবিন্দ মাজি, মণ্ডল, সভাপতি সঞ্জু ঘোষ, মনমোহন রায়, অমর প্রসাদ, সুনীল ভর, ইন্দ্রজিৎ পাল সহ বিজেপি কর্মীরা ।বৈঠক ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলেই এলাকার উন্নয়ন এবং সড়ক পরিকাঠামোর মানোন্নয়নের লক্ষ্যে অঙ্গীকার করেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *