মিলেছে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার বারাবনিতে মিষ্টি বিলি সংখ্যালঘু মহিলাদের
*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* ব্যাঙ্ক একাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা। তাই খুশিতে মাতোয়ারা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। বাজারে জড়ো হয়ে নিজেরাই করলেন মিষ্টি বিতরণ। শনিবার এমনই ছবি দেখা গেলো আসানসোলের বারাবনি বিধানসভার পানুড়িয়া হাটতলা এলাকায়। এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা ঐ জায়গায় জড়ো হয়ে তাদের একাউন্টে অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা করে পাওয়ায় খুশিতে মিষ্টি বিতরণ করলেন।














মহিলাদের দাবি, বর্তমান রাজ্য সরকার সব সম্প্রদায়ের মানুষকেই নজর রেখেছে। স্বাভাবিকভাবেই এই সরকারের কাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব পরিবারের মহিলারা অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকার এই আর্থিক সহায়তা পেয়ে তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের সঙ্গে ছিলেন এলাকার বিজেপি নেতৃত্ব।


