ASANSOL

হিন্দি মাধ্যম স্কুলে বাংলা বাধ্যতামূলক করার দাবি, বিধানসভায় সরব জিতেন্দ্র তিওয়ারি

*বেঙ্গল মিরর, কলকাতা, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভায় বাজেট আলোচনায় অংশ নিয়ে বুধবার পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বাংলা ভাষার প্রসঙ্গ তুলে বলেন, গত কয়েক বছরে হিন্দি ও বাংলার নামে সমাজকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী এবং হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করা ছাত্রছাত্রীদেরও বাংলা ভাষা জানা ও শেখা প্রয়োজন।

এই প্রেক্ষিতে তিনি অর্থমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, রাজ্যের সমস্ত হিন্দি মাধ্যম স্কুলে বাংলা ভাষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করা হোক। সেই সঙ্গে বাংলা পড়ানোর জন্য প্রয়োজনীয় শিক্ষকদের নিয়োগের ব্যবস্থাও বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।জিতেন্দ্র তিওয়ারির মতে, ভাষার ভিত্তিতে বিভাজনের রাজনীতি রুখতে এবং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আগামী প্রজন্মকে আরও নিবিড়ভাবে যুক্ত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *