Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর নামে ” অগ্নি কাপ ” ফুটবলে কিক মেরে করলেন উদ্বোধন

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বার্নপুরের নিউটাউনে ” অগ্নি কাপ ” নামে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় যুবকদের নিয়ে তৈরি ” টাউন ওয়ারিস ” আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের নামে নামকরণ করা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। মন্ত্রী রবিবার মাঠে গিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করার এবং নিজে একটি ফুটবল কিক মারেন।পরে মন্ত্রী বলেন, এই নিউটাউন এলাকা যেখানে আমি  জন্মগ্রহণ করেছিলাম। ছোটবেলায় আমি নিউটাউনের ২ নম্বর মাঠে যেতাম। কিন্তু ফুটবল খেলতে পারতাম না। আমি আনন্দিত যে এদিন আমার নামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যে টুর্নামেন্ট ১৬টি দল অংশগ্রহণ করছে। তবে আমার নামে করতে মানা করেছিলাম।

কিন্তু এরা শোনেনি। মন্ত্রী আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে স্পষ্টভাবে বলেছেন যে প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম তৈরি করা হবে। যেখানে জেলার খেলোয়াড়দের জন্য সমস্ত সুবিধা থাকবে। তিনি বলেন, বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলছে। কিন্তু ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার ভারত সেখানে খেলার সুযোগ পায় না।

এটা খুবই দুঃখের বিষয়। ভবিষ্যতে এই পরিস্থিতির পরিবর্তন করা প্রয়োজন রয়েছে। তিনি কলকাতায় লিওনেল মেসির আসার পর সৃষ্টি হওয়া পরিস্থিতিরও সমালোচনা করে বলেন ফুটবল ভক্তরা মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু তাদেরকে তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ছোট দীঘারী ইউনাইটেড ক্লাব।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *