Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

পশ্চিম বর্ধমান জেলার জনশুনানি নিয়ে আসানসোলে ডিএমের সাংবাদিক সম্মেলন

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম বুধবার আসানসোলে জেলাশাসক কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। তিনি সাংবাদিক সম্মেলনে ২০২৭ সালের আদমশুমারি বা সেনশাস ( জনশুনানি) সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আদমশুমারি প্রক্রিয়া ১ আগস্ট থেকে শুরু হবে। তা দুটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়টি চলবে ১লা আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায়টি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে। তিনি আরো বলেন , প্রথম পর্যায়টিও দুটি ভাগে পরিচালিত হবে।

প্রথম পর্যায়ে পরিবারগুলোর তালিকা তৈরি করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট জানান যে, পশ্চিম বর্ধমান জেলায় মোট ২৪ জন চার্জ অফিসার থাকবেন, যারা আদমশুমারি প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবেন। আসানসোল পুরনিগমের ১০টি বোরো রয়েছে। প্রতিটির জন্য একজন করে চার্জ অফিসার থাকবেন। দুর্গাপুরে পাঁচটি বোরো রয়েছে। সেখানে প্রতিটি বোরোর জন্য একজন করে চার্জ অফিসার থাকবেন। তাদের কাজ হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটির সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা। জেলাশাসক বলেন , এবারের আদমশুমারি বা জনশুনানি সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হবে।

নাগরিক সংখ্যা সহ বিভিন্ন তথ্য একটি অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে। তিনি বলেন, নির্বাচনের জন্য যেমন ভোটকেন্দ্র স্থাপন করা হয়। তেমনই সেনশাসের জন্যও হাউস লিস্টিং ব্লক বা এইচএলবি স্থাপন করা হবে। তিনি বলেন, প্রতিটি এইচএলবি ৮০০ জনের জন্য নির্দিষ্ট থাকবে। তিনি আরও বলেন, জেলায় মোট ৫৩০০টি এইচএলবি বা হাউস লিস্টিং ব্লক থাকবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *