Wednesday, July 8, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, July 8, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLDURGAPUR

দুর্গাপুরে উত্তেজনা আইএনটিটিইউসি অফিস থেকে মিললো সরকারি ত্রিপল, ব্লিচিং পাউডার ও মাছের খাবার তৃণমূল নেতাকে ক্ষুব্ধ জনতার মার, ছোঁড়া হলো ডিম

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি কার্যালয়ে মিলল ২০০টির বেশি বিশ্ববাংলা লোগোযুক্ত ত্রিপল। বেরোলো ব্লিচিং পাউডার। এছাড়াও পাওয়া গেলো বস্তা বস্তা সরকারি মাছের খাবার। বুধবার সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গোপালপুর পশ্চিম পাড়ায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, গোপালপুর পশ্চিম পাড়ার বাসিন্দা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সদস্য শিবদাস মণ্ডলের দখলে থাকা একটি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় বিশ্ববাংলা লোগোযুক্ত প্রায় ২০০র বেশি সরকারি ত্রিপল।

ক্ষুব্ধ জনতা তথা বিজেপির নেতা ও কর্মীরা এই অঞ্চলের আরও এক তৃণমূল নেতা মানষ দত্তকে বাড়ি থেকে বার করে তাকে মারধর করে। তার মাথায় ও কপালে ডিম ফাটায়। বুধবার দুপুরে বিজেপির কর্মী-সমর্থকরা উ কার্যালয় খুলতেই ভিতরে স্তূপ করে রাখা ত্রিপলগুলি দেখতে পান। ভেতরে শুধু ত্রিপল ছিল না। ছিল সরকারি মাছের বস্তা বস্তা খাবার ও এছাড়াও পাওয়া যায় সরকারি ব্লিচিং। তারপরে এলাকার মানুষজনেরা ভিড় জমান। তারা বলেন, কিভাবে সেখানে এইসব কিছু এলো এবং সেগুলি সরকারি ত্রাণসামগ্রী কি না, তা নিয়ে তদন্ত করা হোক। এলাকার মানুষ ও বিজেপির নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিবদাস মণ্ডল এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত।

বিরোধীদের দাবি, তাঁর বিরুদ্ধে জলা জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগও রয়েছে। এর সাথে মদত রয়েছে প্রধান শ্রীনন্দা রায় মহান্তি ও উপপ্রধান গণেশ মন্ডলের। পাশাপাশি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, ঐ কার্যালয়ের দরজা খুলতেই চোখে পড়ে বিপুল পরিমাণ বিশ্ববাংলা লোগোযুক্ত সরকারি ত্রিপল। তাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণসামগ্রী দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল।

শুধু ত্রিপলই নয়, আরও কিছু সরকারি সামগ্রী থাকার অভিযোগও তুলেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এলাকার বিজেপির সদস্য সংগ্রাম মুখোপাধ্যায় অভিযোগ করেন, এই শিবদাস মণ্ডল শুধু ত্রিপল নয়, সরকারি অনেক সম্পত্তিই লুট করেছে। আজ সেই সব একে একে কার্যালয় থেকে বেরিয়ে আসছে। আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি।

এই ধরনের পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। গ্রেপ্তার করতে হবে। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় আসে। জানা গেছে গোপালপুর পশ্চিম পাড়ার বাসিন্দা শ্রমিক নেতা শিবদাস মন্ডলকে পুলিশ আটক করে নিয়ে যায় । অন্য শ্রমিক নেতা মানস দত্তকে মারধর করা হলেও পুলিশ তাকে আটক করে নিয়ে যায়নি। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *