রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের নতুন সভাপতি দীপক রুদ্র জমকালো ইন্সটলেশন সেরিমনি
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের ২০২৬-২৭ সালের নতুন সভাপতি হলেন দীপক রুদ্র। বুধবার রাতে আসানসোল ক্লাবে হওয়া এক অনুষ্ঠানে নতুন দায়িত্ব পান। এদিন রাতে আসানসোল ক্লাবে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের জমকালো ইন্সটলেশন সেরিমনি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। প্রদীপ জ্বালিয়ে এদিনের অনুষ্ঠানে সূচনা করেন দুই অতিথি পিডিজি সুখমিন্দর সিং ও স্মিথ ঝুনঝুনওয়ালা। ছিলেন ক্লাবের অন্য পদাধিকারীরা। এদিনের অনুষ্ঠানে বিদায়ী সভাপতি শচীন রায় নতুন সভাপতি দীপক রুদ্রকে দায়িত্ব বুঝিয়ে দেন।














নতুন সেক্রেটারি হয়েছেন জয়ন্তী চৌধুরী।দুই অতিথি তাদের ভাষণে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের ভবিষ্যৎ পরিকল্পনা ও তাদের কাজ করার দৃষ্টি ভঙ্গির প্রশংসা করেন। তারা বলেন, আসানসোল খুব ভালো কাজ করছে এই ক্লাব। একটা টিম ওয়ার্ক করে সবধরনের কাজ সারা বছর ধরে করা হচ্ছে।
দীপক রুদ্র তার ভাষণে আগামী একবছর ক্লাব কি ভাবে কাজ করবে, তার একটা রুপরেখার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সবাই একজোট হয়ে কাজ করবো। যেমন এতোদিন ধরে করে আসছি। এদিনের অনুষ্ঠানে ক্লাবের একটা স্মরনিকা প্রকাশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমিতাভ মুখোপাধ্যায় ও বিশ্বরঞ্জন দাসগুপ্ত ।


