ASANSOLDURGAPUR

ফিফা বিশ্বকাপের আবহে মিষ্টির ‘মেসি’! সেমিফাইনালের আগে দুর্গাপুরের ব্যবসায়ীর অনন্য সৃষ্টিতে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ফিফা বিশ্বকাপের উত্তেজনায় যখন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার অনন্য নজির গড়লেন দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী। খোয়া, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালার দিয়ে ব্যবসায়ী দেবাশীষ ঘোষ তৈরি করেছেন লিওনেল মেসির জীবন্ত প্রতিকৃতি। যা ইতিমধ্যেই ইস্পাত নগরীতে ব্যাপক সাড়া ফেলেছে।দুর্গাপুরের মামড়া বাজারের পরিচিত মিষ্টি ব্যবসায়ী দেবাশীষ ঘোষ ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক।

তাঁর কাছে লিওনেল মেসি শুধুই একজন ফুটবলার নন, বরং আবেগ, ভালোবাসা এবং স্বপ্নের প্রতীক। সেই ভালোবাসার প্রকাশ ঘটাতেই বিশ্বকাপের সেমিফাইনালের ঠিক আগে তিনি মিষ্টির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর প্রিয় ফুটবল তারকাকে।দেড় কেজি খোয়া, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালারের নিখুঁত ব্যবহারে তৈরি হয়েছে এই শিল্পকর্ম।

মেসির মুখের অভিব্যক্তি, দাড়ি, চুল এবং জার্সির রঙ, প্রতিটি খুঁটিনাটিতে রয়েছে অসাধারণ কারুকার্য। এক নজরে দেখলে মনে হবে যেন মিষ্টির শরীরেই প্রাণ পেয়েছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা।মিষ্টি ব্যবসায়ী বলেন, আমাদের দেশের ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ কম বয়সী ছেলেমেয়েরা যাতে ফুটবল খেলার প্রতি আকৃষ্ট হয়, তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *