RANIGANJ-JAMURIA

মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কর পরিস্থিতি তৈরি হলো

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়াঃ- জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকার তপসি গ্রাম পঞ্চায়েতের কুনুস্তোড়িয়া এরিয়া কার্যালয় লাগোয়া এক জঙ্গলে মিলল অজ্ঞাত পরিচয় বছর 32 এর এক ব্যক্তির পচা-গলা দেহ। স্থানীয়রা ওই ব্যক্তির দেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পঞ্চায়েত প্রধান সুশান্ত গোপ কে খবর দিলো তিনি কেন্দা ফাঁড়ির পুলিশ কে ঘটনা প্রসঙ্গে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দেহ উদ্ধার করে। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন দেহ টি কার আর কীভাবেই বা সেখানে এলো তা তারা বুঝতে পারছেন না, সমস্ত বিষয়ে তদন্তের পর উঠে আসবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *