ASANSOL

আসানসোলে কংগ্রেস  প্রার্থীর মনোনয়ন জমা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শনিবার ছিলো চতুর্থ দিন। শনিবার বেশ কয়েকজন প্রার্থী আসানসোল মহকুমাশাসক বা এসডিও ও পশ্চিম বর্ধমান জেলাশাসক বা ডিএম অফিসে তাঁদের মনোনয়ন পত্র জমা দেন। তার মধ্যে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি এসডিও কার্যালয়ে তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিকে, এদিন আরো চারজন কংগ্রেস প্রার্থী জেলাশাসক কার্যালয়ে তাঁদের মনোনয়ন পত্র জমা দেন। চারজন কংগ্রেস প্রার্থীরা হলেন আসানসোল দক্ষিণ বিধানসভার সৌভিক মুখোপাধ্যায়, বারাবনি বিধানসভার জয়দেব রায়, জামুরিয়া বিধানসভার তরুণ কুমার গাঙ্গুলী এবং কুলটি বিধানসভার রবি যাদব। মনোনয়ন জমা দেওয়ার জন্য আর মাত্র একদিন বাকি। রবিবার ছুটি থাকায় মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ হবেনা। সোমবার শেষ দিনে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *