ASANSOL

তৃণমূল প্রার্থীরা ভোট ময়দানে নেমে পড়েছেন

বেঙ্গল মিরর, আসানসোলে, দীপ সেন : তৃণমূল প্রার্থীরা ভোট ময়দানে নেমে পড়েছেন , এদিকে মনোনয়ন কেন্দ্রে নির্দলীয়দের ভীড়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন প্রার্থীরা, ৫০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচার শুরু করেছেন,

তিনি সমর্থকদের নিয়ে এলাকায় জনসংযোগ প্রচার চালাচ্ছেন, তিনি বলেন যে, তিনি এলাকার জনগণের সমর্থন আগে যেমন পেয়েছেন এবার তেমনটাই পাবেন, এবারও এখানকার মানুষ তৃনমুলকেই ভোট দেবে। আসানসোল পুরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে ওয়ার্ড ৪৪ থেকে প্রার্থী করা হয়েছে। তিনি বাজার এলাকা থেকে প্রচার শুরু করেছেন।

৫৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে দীপা চক্রবর্তীর সমর্থনে জোর প্রচারণা শুরু হয়েছে। এলাকায় বিভিন্ন জায়গায় দেওয়াল লিখছেন কর্মীরা।শঙ্কর চক্রবর্তী বলেছেন, ৫৫ নম্বর ওয়ার্ডের মানুষ আবার সমর্থন তাকে সমর্থন করবেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *