ASANSOL

বকেয়া ডিএ ও সকল শূন্য পদে স্বচ্ছ ভাবে স্থায়ী নিয়োগের দাবিতে যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:
বকেয়া ডিএ এবং সকল শূন্য পদে স্বচ্ছ ভাবে স্থায়ী নিয়োগের দাবিতে শুক্রবার সারা রাজ্যে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী,আদালত কর্মী, পৌর নিগম কর্মচারী,চিকিৎসক ও নার্সদের সংগ্রামী যৌথ মঞ্চ জেলাশাসকের কাছে ডেপুটেশন ও বিক্ষোভ অবস্থান করে। আসানসোলের বিএনআর মোড়ে মঞ্চের তরফে শুভাশিস মন্ডল, ভাস্কর ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায় , সুমন কল্যাণ মৌলিক তাদের বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করে অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর দাবি জানান।

একই সঙ্গে সমস্ত বক্তা শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতির সঙ্গে যুক্তদের শাস্তি ও স্বচ্ছ নিয়োগের কথা বলেন।মঞ্চের অন্যতম রাজ্য কনভেনর ভাস্করবাবু জানান আগামী দিনে কর্মবিরতির মতো কর্মসূচি তারা বিবেচনা করছেন।অবস্থান শেষে মঞ্চের তরফে মিছিল করে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *