ASANSOL

আসানসোল – শিলিগুড়ি রুটে শুরু ভলভো বাস পরিসেবা

বেঙ্গল মিরর, আসানসোল , রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল – শিলিগুড়ি রুটে শুক্রবার থেকে শুরু হলো ভলভো বাস পরিসেবা। এদিন সন্ধ্যায় আসানসোলের জিটি রোডের চেলিডাঙ্গায় ভলভো বাসস্ট্যান্ডে ছোট এক অনুষ্ঠানে ফিতে কেটে এই বাস পরিসেবার শুভ সূচনা করেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। ছিলেন দুই কাউন্সিলর তপন বন্দোপাধ্যায় ও ববিতা দাস সহ অন্যান্য।


এই প্রসঙ্গে মেয়র পারিষদ বলেন, দীর্ঘদিন ধরে আসানসোলের মানুষের একটা চাহিদা ও দাবি ছিলো আসানসোল থেকে শিলিগুড়ি রুটে ভলভো বাস পরিসেবা চালু করা হোক। একটি বেসরকারি সংস্থা তা চালু করলো এদিন থেকে। তিনি আরো বলেন, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সাধারণ মানুষের কথা ভেবে এই বাস চালু করার চেষ্টা করছিলেন। এর আগে এই সংস্থাই আসানসোল পুরী রুটে বাস চালু করেছে। তিনি বলেন, সপ্তাহে প্রতিদিন সন্ধ্যা ৬ টা বেজে ১৫ মিনিটে একইসঙ্গে আসানসোল ও শিলিগুড়ি থেকে এই বাস চলবে।
জানা গেছে, উদ্বোধনের দিন আসানসোল থেকে এই বাসে ৪০ জন যাত্রী শিলিগুড়ি যাচ্ছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *