রানীগঞ্জে ছাত্রীদের বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল রানীগঞ্জ থানার সাইবার সেল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : বর্তমান সময়ে ছাত্রীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে ও তাদের বর্তমান সময়ে বাড়তে থাকা সাইবার ক্রাইম প্রসঙ্গে জানানোর উদ্দেশ্য নিয়ে এবার রানীগঞ্জের আঞ্জুমান গার্লস হাই স্কুল ও গান্ধী মেমোরিয়াল স্কুলে, ছাত্রীদের বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল রানীগঞ্জ থানার সাইবার সেলের পুলিশ। এদিন প্রথমেই মেয়েদের সেলফ ডিফেন্স শেখান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শক্তি নামক একটি প্রশিক্ষণ দল। এর মাধ্যমে কিভাবে মেয়েরা আত্মরক্ষা করবে তার প্রশিক্ষণ দেওয়ার সাথেই পুলিশি সহায়তার লক্ষ্যে একটি নাম্বার দেওয়া হয় ছাত্রীদের।














এর পাশাপাশি তাদের ইন্টারনেটের মাধ্যমে কিভাবে বর্তমান সময়ে সাইবার ক্রাইম হচ্ছে, সে প্রসঙ্গে জানান দেন রানীগঞ্জ থানার সাইবার ক্রাইম সেলের দায়িত্বে থাকা অফিসার আফজল রাজা। তিনি এদিন সাইবার ক্রাইম কি, ও এ থেকে রক্ষার উপায় বা কী তাও বলে দেন। এদিনের এই সকল প্রশিক্ষণ পেয়ে সম্ভবতই খুশি মেয়েরা, তারা বিভিন্ন প্রশ্ন উত্তরে অংশ নেয় এই শিবিরে। এই প্রশিক্ষণ শিবিরে বিশেষভাবে হাজির হয়ে মেয়েদের নানান বিষয়গুলির জানান দেন মহিলা থানার সাব-ইন্সপেক্টর পিয়ালী জানা ও শক্তি শেলের অফিসার পম্পা সাহা।
- প্রচার শেষ এবার নজরে ভোট, একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন
- পশ্চিম বর্ধমান জেলা ভোটের দুদিন আগে দল ছাড়লেন হুমায়ুন কবিরের চার প্রার্থী যোগ তৃণমূলে
- पश्चिम बर्दवान में चुनाव प्रचार थमा, अब मतदाताओं की बारी — ECI के दिशा-निर्देश जारी
- ভোটের প্রচারে এসে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে উত্তেজনা দুর্গাপুরে
- প্রচারের শেষ দিনে জনসভায় দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ মজুমদার

