কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার প্রতিবাদে হিরাপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ কুচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানো হয়েছে। তার গাড়ির লক্ষ্য করে শাসক দল তৃনমুল কংগ্রেসের কর্মীরা গুলি ও ইট ছুঁড়েছে বলে পদ্ম শিবিরের অভিযোগ।
সেই ঘটনার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ ডাঃ সুকান্ত মজুমদারের নির্দেশে রবিবার দুপুরের পরে গোটা বাংলা জুড়ে সব থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা।














সেইমতো এদিন দুপুরের পরে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মী। নেতৃত্বে ছিলেন প্রশান্ত চক্রবর্তী ও পবন সিং। এখানে বিজেপির নেতারা বক্তব্য রাখতে গিয়ে কার্যত পুলিশ প্রশাসন ও শাসক দলের প্রতি হুঁশিয়ারী দেন।
- Asansol भगत सिंह की प्रतिमा से ‘विश्व बांग्ला’ का लोगो हटाया जाए : दुर्गेश
- দুর্গাপুরে ট্রাফিক গার্ড পুলিশের অভিযান ” নোপার্কিং” জোনে গাড়ি রাখলেই জরিমানা
- दुर्गापुर में व्यापारी समिति पर कब्जे की कोशिश का आरोप, बदमाशों के हमले से सनसनी
- दुर्गापुर में वसूली और अवैध हथियार रखने के आरोप में एक गिरफ्तार
- দুর্গাপুরে ব্যবসায়ী সমিতি দখলের চেষ্টা, দুষ্কৃতিদের হামলা চালানোর অভিযোগ

