কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার প্রতিবাদে হিরাপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ কুচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানো হয়েছে। তার গাড়ির লক্ষ্য করে শাসক দল তৃনমুল কংগ্রেসের কর্মীরা গুলি ও ইট ছুঁড়েছে বলে পদ্ম শিবিরের অভিযোগ।
সেই ঘটনার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ ডাঃ সুকান্ত মজুমদারের নির্দেশে রবিবার দুপুরের পরে গোটা বাংলা জুড়ে সব থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা।













সেইমতো এদিন দুপুরের পরে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মী। নেতৃত্বে ছিলেন প্রশান্ত চক্রবর্তী ও পবন সিং। এখানে বিজেপির নেতারা বক্তব্য রাখতে গিয়ে কার্যত পুলিশ প্রশাসন ও শাসক দলের প্রতি হুঁশিয়ারী দেন।
- পাণ্ডবেশ্বরের যুবকের রহস্য মৃত্যু, চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ
- বারাবনির একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস বিধায়কের
- আসানসোলে জেলা বিজেপির সাংবাদিক সম্মেলন নরেন্দ্র মোদির ১২ বছরের কৃতিত্ব তুলে ধরলেন মন্ত্রী ও বিধায়ক
- কুলটিতে রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মশালা, উদ্বোধনে মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার
- विश्व रक्तदाता दिवस पर INTUC का रक्तदान महायज्ञ, श्रमिकों ने दिया मानवता का संदेश



