আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৪ ফাঁড়ি ইনচার্জ সহ ১৩ জন এসআই রদবদল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৪ ফাঁড়ি ইনচার্জ সহ ১৩ জন এসআইকে বদলি করা হয়েছে৷ আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৪ টি ফাঁড়ির ইনচার্জ সহ ১৩ জন সাব-ইন্সপেক্টরকে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে। রাজীব ভট্টাচার্যকে সাঁকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে, অজয় বাগকে সাঁকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ থেকে রানিগঞ্জ থানায় পাঠানো হয়েছে। জাহাঙ্গিরি মহল্লা ফাঁড়ির ইনচার্জ কার্তার সিংকে সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে।











অন্যদিকে উৎপল ঘোষালকে সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ থেকে দুর্গাপুর থানায় পাঠানো হয়েছে। বিজন সমাদ্দারকে ডিডি থেকে সরিয়ে মালনদীঘি ফাঁড়ির ইনচার্জ নিয়োগ করা হয়েছে। বুদ্ধদেব গায়েনকে মালনদীঘি ফাঁড়ি ইনচার্জ থেকে সরিয়ে ফরিদপুর থানায় পাঠানো হয়েছে। ডিডি থেকে সুশোভন ব্যানার্জীকে জাহাঙ্গিরি মহল্লার টিওপি ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে।



- আসানসোলে মাদক সহ তিনজন গ্রেপ্তার, দেড় লক্ষ টাকা উদ্ধার
- পাণ্ডবেশ্বরে মর্মান্তিক দুর্ঘটনা , ট্রাফিক ব্যবস্থার গাফিলতিতে সরব স্থানীয়রা
- Asansol: ब्राउन शुगर के साथ तीन गिरफ्तार, डेढ़ लाख नकद बरामद
- Asansol Sikh Welfare Society और Asansol Central Gurudwara Prabandhak Committee द्वारा शहीद दिवस पर विभिन्न आयोजन
- আসানসোল দক্ষিণে প্রচারে চপ ভেজে মমতা সরকারকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের

