Thursday, July 30, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Thursday, July 30, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ অবস্থান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ কালিয়াগঞ্জ ঘটনার প্রতিবাদে আসানসোলের বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের সামনে শনিবার ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা আসানসোলের সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা ও অবস্থান হয় । এই সভায় বিপুল সংখ্যায় ভারতীয় জনতা মহিলা মোর্চার সদস্যারা উপস্থিত ছিলেন। বিজেপি মহিলা মোর্চা ছাড়াও অন্যান্য বিজেপি নেতারাও এই সভায় উপস্থিত ছিলেন। সভা থেকে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। বিজেপি নেতারা বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে মহিলাদের নিরাপত্তা নেই। প্রতিদিন নারী-শিশু নির্যাতনের শিকার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।


বিক্ষোভ সভায় ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার জেলা সভাপতি ভারতী চট্টোপাধ্যায় , রাজ্য বিজেপি ট্রেডার্স সেলের রাজ্যের কো – কনভেনর তথা রাঢ়বঙ্গের অন্যতম ইনচার্জ সুব্রত ওরফে মিঠু ঘাঁটি, জেলা বিজেপি সভাপতি দিলীপ দে, রাম অধিকারী, আশা শর্মা, সুদীপ চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *