ASANSOL-BURNPUR

হিরাপুর থানার উদ্যোগে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :আসানসোল জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট চলছে । জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতির কারণে শিল্পাঞ্চলের রোগীরা চরম সমস্যায় পড়েছেন। গ্রীষ্মের সময় এই প্রবল রক্ত সংকটের কথা মাথায় রেখেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে “উৎসর্গ” নামে প্রচারাভিযানের আওতায় বিভিন্ন থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এরই আওতায় বুধবার হীরাপুর থানা এবং ট্র্যাফিক গার্ডের পক্ষ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টারি ব্লাড ডোনার্স( বি.এস.ডব্লিউ.সি.ভি.ডি)। বার্নপুর বাড়ি ময়দানের কাছে প্রান্তিক ক্লাবের বিপরীতে একটি হলে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল, হীরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়, হীরাপুর থানার টাউন অফিসার এসআই রাজেশ ভট্টাচার্য, রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর ছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বেচ্ছায় রক্তদান করেন।
হিরাপুর সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল নিজে রক্তদান করেন। পাশাপাশি পিএসআই সৌমেন কুন্ডু এবং আসানসোল সাইবার থানার এসআই অনন্যা মন্ডল ছাড়াও সিভিক এবং মহিলা সিভিক পুলিশ কর্মীরাও রক্তদান করেন। ওই শিবিরে প্রায় ২০ ইউনিট রক্ত সংগৃহীত হয়।

এই বিষয়ে হীরাপুর সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল বলেন, গ্রীষ্মের মরসুমে রক্তের ঘাটতি দেখা দেয়, সেই পরিপ্রেক্ষিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন দপ্তরের তরফে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তা সে ট্রাফিক বিভাগ হোক বা থানা অথবা ফাঁড়ি। এই ধরনের রক্তদান শিবির সকল বিভাগের আয়োজন করা উচিত। তিনি বলেন, যেহেতু কৃত্রিমভাবে রক্ত ​​তৈরি করা যায় না, তাই একজন মানুষকে রক্ত ​​দিয়ে তার জীবন বাঁচানো যায়, তাই রক্তদানকে মহান দান বলা হয়েছে।

রক্তদান আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর এই প্রচেষ্টার প্রশংসা করে বলেন, বিশেষ করে এই ঋতুতে রক্তের প্রয়োজন হয় কারণ গ্রীষ্মের মৌসুমে রক্তের প্রবল ঘাটতি থাকে। এক্ষেত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এবং হীরাপুর থানার পক্ষ থেকে এই উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য।তীব্র গরমকে উপেক্ষা করেও রক্তদাতাদের মধ্যে রক্ত দানের প্রতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিবির পরিচালনা করেন জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের টিমের ঋদ্ধিশ রায়, শুভ্রা মাজি ছাড়াও ক্যাম্প অ্যাসিস্ট্যান্ট পুলক চক্রবর্তী সহ অন্যান্যরা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!