RANIGANJ-JAMURIA

সম্মানজনক বোনাসের দাবিতে বল্লভপুর পেপারমিলের শ্রমিকদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : পেপার মিল গেটে শ্রমিকদের বকেয়া বেতনচুক্তি দ্রুত সম্পাদন করা, শারদোৎসবের এক পক্ষকাল আগে সম্মানজনক বোনাস দেওয়ার দাবিতে বল্লভপুর পেপারমিলের শ্রমিকরা মঙ্গলবার কারখানার গেটে বিক্ষোভ দেখায়। বেঙ্গল পেপারমিলে গত মে মাসে বেতনচুক্তি শেষ হয়েছে। দাবি নতুন বেতনচুক্তির জন্য কালবিলম্ব করছে কারখানা কর্তৃপক্ষ। এদিনের সিআইটিইউ অনুমোদিত পেপারমিল মজদুর ইউনিয়নের ডাকা অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিটুনেতা সুপ্রিয় রায়, হেমন্ত প্রভাকর, সন্তোষ বাউরি, অমিত গোপ।সভাপতিত্ব করেন করুণা বাউরি।


দাবি ওঠে, বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে বোনাস দিতে হবে। সমস্ত অস্থায়ী শ্রমিকদের ইএসআই, পিএফ দিতে হবে। শূণ্যপদ পূরণ হচ্ছে না বলে দাবি। স্থায়ী শ্রমিক নিয়োগ নেই কেন প্রশ্ন করা হয়। এছাড়াও জিরো ব্যালান্সের নামে দৈনিক কাজের চুক্তিতে শ্রমিক নিয়োগ করছে বলে দাবি ।আর তাদের কোনও সামাজিক সুরক্ষা নেই বলেই জানান।দাবি, ইএসআই, পিএফ নেই ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিজেপি ও তৃণমূল শ্রমিকবিরোধী নীতি নিয়ে চলছে। স্থানীয় বেকারদের কাজ নেই। এই পেপারমিলের জমিতে প্রস্তাবিত বিদ্যুত কারখানা হলে বেকার যুবরা কাজ পেত, তার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *