দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেপ্তার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : শুক্রবার গভীর রাতে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে সাড়ে ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করে কোকওভেন থানার পুলিশ। সাড়ে ৫০০ গ্রাম ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশি হেফাজত চেয়ে শনিবার ধৃতদের পাঠানো হয় আসানসোলে জেলা আদালতে।









নদীয়ার কালিয়াগঞ্জের আসাবুল শেখ এবং বদরুদ্দিন শেখ নামের দুই যুবক ঝাড়খণ্ডের বোকারো থেকে ব্রাউন সুগার নিয়ে নদীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকেই সাড়ে ৫০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কোক ওভেন থানার পুলিশ।




- আসানসোলে ” পিতামাতা ও প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যান আইন ” সংক্রান্ত কর্মশালা
- SAIL ISP में गहमागहमी के बीच शुरू हुआ मतदान
- Senior Citizens माता-पिता की देखभाल बच्चे नहीं करते हैं तो एसडीएम से करें शिकायत
- परिवार के साथ विदेश यात्रा पर गए थे शिक्षक दुर्गापुर के घर में साहसिक चोरी, 6 लाख रुपये के आभूषण लूटे
- সপরিবারে বিদেশ ভ্রমণে শিক্ষক দুর্গাপুরের বাড়িতে দুঃসাহসিক চুরি, লুঠ ৬ লক্ষ টাকার গয়না


