দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেপ্তার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : শুক্রবার গভীর রাতে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে সাড়ে ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করে কোকওভেন থানার পুলিশ। সাড়ে ৫০০ গ্রাম ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশি হেফাজত চেয়ে শনিবার ধৃতদের পাঠানো হয় আসানসোলে জেলা আদালতে।









নদীয়ার কালিয়াগঞ্জের আসাবুল শেখ এবং বদরুদ্দিন শেখ নামের দুই যুবক ঝাড়খণ্ডের বোকারো থেকে ব্রাউন সুগার নিয়ে নদীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকেই সাড়ে ৫০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কোক ওভেন থানার পুলিশ।




- Asansol स्वच्छता संबंधी समस्याओं के लिए नगर निगम ने जारी की बोरोवार सैनिटरी इंस्पेक्टरों की सूची
- चुनाव में करारी हार के बाद आत्ममंथन में आसनसोल के तृणमूल नेता ‘पहली कक्षा से फिर शुरू करना होगा’
- নির্বাচনে ভরাডুবির পরে আত্মসমালোচনায় আসানসোলের তৃণমূল নেতা ‘প্রথম শ্রেণি থেকে ফের শুরু করতে হবে’
- कुल्टी में राष्ट्रीय राजमार्ग पर सड़क हादसा वाहन के पीछे बाइक की जोरदार टक्कर, चालक की मौत
- কুলটিতে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা গাড়ির পেছনে বাইকের ধাক্কা, মৃত চালক


