ASANSOL

আসানসোলে ” পিতামাতা ও প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যান আইন ” সংক্রান্ত কর্মশালা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলের মহকুমাশাসক বা এসডিও ( সদর) কার্যালয়ের কনফারেন্স হলে প্রবীণ নাগরিকদের জন্য একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় । ‘পিতামাতা ও প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ আইন, ২০০৭’ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সন্তানরা যদি তাদের বয়স্ক পিতামাতার যত্ন নিতে ব্যর্থ হন, তবে তারা এসডিএম ( সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট) বা মহকুমাশাসকের কাছে অভিযোগ দায়ের করতে পারেন।

এই আইন অনুযায়ী, সন্তানদের তাদের পিতামাতাকে মাসিক ভরণপোষণ প্রদান করতে হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) সাধন দেবনাথ ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা ডিএলএসএরের সচিব আম্রপালি চক্রবর্তী। তারা বলেন , এই আইন সম্পর্কে সকলের সচেতন থাকা উচিত। যাতে কোনো প্রবীণ ব্যক্তি অসহায় না থাকেন এবং আইনি সহায়তা পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *