RANIGANJ-JAMURIA

জাতীয় সড়কে গ্যাসের ট্যাঙ্কারে আগুন, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী রানীগঞ্জ : এক গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো, রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের 19 নম্বর জাতীয় সড়কে। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুর প্রায় দুটো নাগাদ দুর্গাপুর অভিমুখ থেকে আসানসোল  অভিমুখে যাওয়া গ্যাস বোঝায় ট্যাংকার অপর এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় ওভারব্রিজের ওপরেই গাড়িতে আগুন লেগে যায়। ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে চম্পট দিলেও ওই গ্যাস বোঝাই গাড়িটির মধ্যে মুহূর্তে আগুন ধরে যায়।

এই ঘটনায় ওই গ্যাসের  ট্রাঙ্কার টির মধ্যে থাকা চালক খালাসী কোনক্রমে গাড়ি থেকে নামলেও গাড়ির বিস্তীর্ণ অংশে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানোর সাথেই পুলিশ দ্রুত দমকল বিভাগের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে,  আগুন নিয়ন্ত্রণে জুটেছে। বর্তমানে জাতীয় সড়কের এক প্রান্ত অবরুদ্ধ করে আগুন নেভানোর কাজ চলছে। পুলিশ প্রশাসন ও ফায়ার বিগ্রেড যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন।

জাতীয় সড়ক দিয়ে যাওয়া অন্য সকল গাড়িকে সার্ভিস রোড দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান কোন গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে ওই গ্যাস বোঝায় ট্রাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এর ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর মেলেনি। সমগ্র ঘটনার সামাল দিতে তৎপর হয়েছে পুলিশ ও ফায়ার ব্রিগেড। আগুন যাতে আরো ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ পদ্ধতিতে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে।তবে রেহাই এইটাই যে এই ঘটনায় ওই  ট্র্যাংকারের ইঞ্জিন এর মধ্যে আগুন লাগলেও তার মধ্যে থাকা দাহ্য পদার্থ বোঝায় ট্যাঙ্কার এর মধ্যে এই আগুন পৌঁছানোর আগেই তা নিভিয়ে দেওয়া হয়েছে যা অনেকটাই রেহাই দিয়েছে সকলকে

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *