আসানসোল দক্ষিণ বিধানসভার গ্রামীন এলাকায় রোডশো তৃনমুল কংগ্রেসের প্রার্থীর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রায় ৩০ কিলোমিটার রোড শো করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত জেকে নগর , নিমচা কোলিয়ারি, তিরাট , হাড়াভাঙ্গা , চেলোধ, কালিপাহাড়ি , তিরাট কোলিয়ারি সহ বিভিন্ন এলাকায় হুড খোলা গাড়িতে এই রোড শো করা হয়।













প্রার্থী ছাড়াও এই রোডশোতে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আইএনটিটিইউসি জেলা সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জেলার ছাত্র সংগঠনের সভাপতি অভিনব মুখোপাধ্যায় সহ আসানসোল দক্ষিণ ব্লক গ্রামীণের বিভিন্ন নেতারা।
- Asansol : नगर निगम के पार्किंग स्थलों, संपत्तियों के आवंटन में गड़बड़झाला, हो जांच : दुर्गेश
- সুরক্ষা ও বকেয়ার দাবিতে সালানপুরে বেসরকারি কারখানায় বিক্ষোভ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
- কুলটি ট্রাফিক গার্ডের অভিযান হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা
- দুর্গাপুরেও তৃণমূলের কার্যালয়ে বুলডোজার ডিএসপির উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্য
- ২০২৬ র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পশ্চিম বর্ধমানের চার কৃতিকে সম্বর্ধনা এবিটিএর


