Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

কন্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে কটাক্ষ অগ্নিমিত্রা পালের “কেউ আইনের উর্ধ্বে নয়”

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আদালতের নির্দেশ মতো, আপনাকে আপনার কন্ঠস্বরের নমুনা দিতে হবে। অবশ্যই তা দিতে হবে। আপনি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছেন কেন? শুক্রবার আসানসোলের মহিশীলা কলোনিতে দলের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অগ্নিমিত্রা পাল বলেন, ভারতবর্ষে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাঁর দাবি, আইন অনুযায়ী সকলকেই জবাবদিহি করতে হবে এবং আদালতের নির্দেশ সকলের মেনে চলা উচিত।

তিনি বলেন, আপনি যে দুর্নীতি করেছেন, আপনার দলের লোকেরা যে অত্যাচার করেছে, তার বিচার তো হবেই। আপনি বারবার আদালতের রায়কে চ্যালেঞ্জ করছেন কেন? আদালতের সামনে আপনাকে আসতে হবে ও বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে।এদিন তিনি সরকারের জনমুখী পরিষেবা, নারী সুরক্ষা, জলনিকাশি ব্যবস্থা, জনগণনা এবং রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি-সহ একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন।অগ্নিমিত্রা পাল বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের অন্যতম অগ্রাধিকার হল নারী সশক্তিকরণ ও মহিলাদের নিরাপত্তা।

রাজ্যের বিভিন্ন থানার দায়িত্বে মহিলা পুলিশ আধিকারিকদের নিয়োগ করা হচ্ছে। প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু হয়েছে। প্রতিটি মহকুমায় মহিলা থানায় মহিলাদের নিরাপত্তায় বিশেষ ‘পিঙ্ক পেট্রোল’ মোতায়েন করা হয়েছে। মহিলাদের উপর কোনো ধরনের অত্যাচার বরদাস্ত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।বিজেপি বিধায়কদের উদ্যোগে চালু হওয়া ‘সেবা কেন্দ্র’-এর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এখানে সাধারণ মানুষ আধার কার্ড, আয় শংসাপত্র সহ বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত আবেদন ও সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

অতীতে সাধারণ মানুষকে নানা পরিষেবার জন্য ভোগান্তির শিকার হতে হয়েছে, কিন্তু এখন সেই পরিস্থিতি বদলানো হচ্ছে।বর্ষাকালে শহরে জল জমার সমস্যা নিয়েও বলেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিকাশি পরিকাঠামোর উন্নয়ন না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। আপাতত ছোট-বড় নালা, ড্রেন, খাল, ম্যানহোল পরিষ্কার করা হচ্ছে।

যেসব এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত জল নিষ্কাশনের জন্য পাম্প প্রস্তুত রাখা হয়েছে।জনগণনা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি বৃহৎ প্রশাসনিক কর্মযজ্ঞ। শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মী সহ সকলকে এই কাজে অংশ নিতে হবে।আসন্ন রথযাত্রা উপলক্ষে নিজের কর্মসূচির কথাও জানান মন্ত্রী।

তিনি বলেন, ঐ দিন আমি বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেবো। রথযাত্রাকে রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবে দেখার আহ্বান জানান। তাঁর কথায়, সব রাজনৈতিক মতাদর্শের মানুষই ভগবান জগন্নাথের উৎসবে অংশ নিতে পারেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *