BARABANI-SALANPUR-CHITTARANJAN

এক পুলিশ অফিসারের বিরুদ্ধে  আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ,  বারাবনি থানা ঘিরে  বিক্ষোভ


বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে  বারাবনি থানা ঘিরে তুমুল বিক্ষোভ
আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ।তাদের দাবি ওই অফিসারকে ক্ষমা চাওয়া ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার । বিক্ষোভকারীরা থানা ঘিরে তুমুল বিক্ষোভ । জানা গেছে যে বারাবনি থানার দোমহানি গ্রাম পঞ্চায়েত এর গামছা গাদা গ্রামে  মাকু সরেন নামের এক বৃদ্ধা মহিলা বসবাস করেন আর সেই বৃদ্ধা মহিলার সাথে তারই  বাড়িতে রবি মুর্মু ও তার স্ত্রী ললিতা মুর্মু বিগত ১৫ বছর ধরে  বসবাস করছিল । কিন্তু কিছুদিন পূর্বে ওই বৃদ্ধা মহিলার  সাথে রবি মুর্মু র  বাড়িতে বসবাস কে কেন্দ্র করে ঝামেলাও সৃষ্টি হয় । যার ফলে তাদের বাড়িতে থাকতে দিতে আপত্তি করে ওই বৃদ্ধা মহিলা যার ফলে রবি মুর্মু
বারাবনি থানায় একটি লিখিত অভিযোগে করে ওই বৃদ্ধা মহিলার বিরুদ্ধে ।

অভিযোগ পেয়ে পুলিশ বাড়িতে গেলে জানতে পারে যে ওই মহিলা রবি মুর্মু কে বাড়িতে থাকতে দেয় এবং বাড়ির মালিকানা ওই বৃদ্ধা নিজেই তাই রবি মুর্মু  সেই সময় বাড়িতে না থাকার কারনে রবি মুর্মু স্ত্রীকে বলে আসে যে তারা যেন ঠিক মত থাকে । তবে রবি মুর্মু স্ত্রী ললিতা মুর্মু বারাবনি থানার ওই অফিসার  এর  বিরুদ্ধে অভদ্র আচরণের অভিযোগ তোলেন এবং বলেন যে তাকে রীতিমত ধমকি দিয়ে আসেন যে এই বাড়ি থেকে উচ্ছেদ করে দেবে বলে এবং বড়বনী এলাকাই থাকতে দেবনা
এও হুমকি দেন ।তারই প্রতিবাদে সমস্ত আদিবাসী সমাজের মানুষ একত্রিত হয়ে বারাবনি থানায় সামনে পথ অবরোধ করে  বিক্ষোভ সামিল হন । ঘটনাস্থলে এসিপী ঈপ্সিতা দত্ত আসেন এবং সমস্ত দিক খতিয়ে দেখছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *