DURGAPUR

ইস্পাত নগরীর শ্রমিক সংগঠন কারোর একার হাতে নয়, দুর্গাপুরে আইএনটিটিইউসির নতুন কোর কমিটি ঘোষণা

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার অন্যতম ইস্পাত নগরী দুর্গাপুরে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আর কারোর একার হাতে থাকলো না। তৃনমুল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি দেখার জন্য একটি কোর কমিটি তৈরি করেছেন। সেই কমিটিতে ১২ জন আছেন।
মঙ্গলবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দুর্গাপুর আইএনটিটিইউসি কোর কমিটি ঘোষণা করা হয়েছে।


নতুন কোর কমিটির সদস্যরা হলেন:
১. ঋতব্রত বন্দ্যোপাধ্যায় – চেয়ারপার্সন (রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ আইএনটিটিইউসি), ২. মানস অধিকারী – সদস্য, ৩. রাজেশ কোনার – সদস্য, ৪. ভুবনেশ্বর মুখোপাধ্যায় – সদস্য, ৫. সুশান্ত রায় – সদস্য, ৬. লিটন সরকার – সদস্য, ৭. অভিষেক দে – সদস্য, ৮. হরদীপ সিং (বান্টি) – সদস্য, ৯. দেবব্রত কেশ – সদস্য, ১০. পূর্ণনন্দা চট্টরাজ – সদস্য,১১. শেখ আমিনুর রহমান – সদস্য ও ১২. আকবর আলি – সদস্য । বলা হয়েছে, শ্রমিক সংগঠনকে এগিয়ে যাওয়ার জন্য এই অঞ্চলের সমস্ত আইএনটিটিইউসি কার্যক্রম এই কোর কমিটি সরাসরি পরিচালনা করবে।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমনটা করলেন? তাহলে কি তার কাছ এই দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠন নিয়ে কোন অভিযোগ গেছে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দুর্গাপুরে আইএনটিটিইউসির গোষ্ঠী কোন্দল খবরের শিরোনামে। মাঝেমধ্যেই দুর্গাপুরে ছুটে আসতে হয় ঋতব্রত বন্দোপাধ্যায়কে। তাই কি তাকে মাথার রেখে একটা কোর কমিটি তৈরি করা হয়েছে। যাতে স্থানীয় কোন নেতা সরাসরি কোন কিছু করতে না পারে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!