দুর্গাপুরে মোটর পার্টসের দোকানে অভিযান, মডিফাইড সাইলেন্সার ব্যবহার আটকাতে তৎপর পুলিশ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়, দুর্গাপুরঃ* দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায় মোটর পার্টসের একাধিক দোকানে অবৈধভাবে পরিবর্তিত বা মডিফায়েড সাইলেন্সার বিক্রি করা হচ্ছে।এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে সুকান্ত দাসের নেতৃত্বে দুর্গাপুর ট্রাফিক গার্ড ও সাব-ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে আচমকাই অভিযান চালানো হয় ঐ দোকানগুলিতে। অভিযানের সময় পুলিশ দোকানগুলির গোডাউন ও মজুত সামগ্রী খতিয়ে দেখে। বেশ কিছু দোকানে বিক্রির জন্য রাখা সাইলেন্সার পাইপের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।














পুলিশ সূত্রে জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও বেআইনি গাড়ি পরিবর্তনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই এই অভিযান চালানো হয়। দোকান মালিকদের আইন মেনে ব্যবসা চালানোর জন্য সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের বেআইনি সামগ্রী বিক্রি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।পুলিশ প্রশাসনের তরফে আরো বলা হয়েছে, শহরে বেআইনি মডিফায়েড সাইলেন্সারের ব্যবহার রুখতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। আইন ভঙ্গ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


