ভোটারদের আশ্বস্ত করতে আসানসোলে এলাকা পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ কমিশনার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* নির্বাচন কমিশন এবারের বিধানসভা শান্তিপূর্ণ ভাবে করতে কোমর বেঁধে নেমেছে। কোন রকম ভয়ভীতি ছাড়া ভোটের দিন যাতে ভোটাররা বুথে গিয়ে ভোট দিতে পারেন, তারজন্য সবাইকে আশ্বস্ত হচ্ছে। যে কারণে এলাকায় ঘুরছেন প্রশাসন ও পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার আসানসোল উত্তর বিধানসভার চেলিডাঙ্গা এলাকা পরিদর্শন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার বা সিপি ডাঃ প্রণব কুমার। তাদের সঙ্গে ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ডিএম ও সিপি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।














পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা সবাইকে আশ্বস্ত করেন যে, তারা যেন নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন তাদের সঙ্গে আছে।প্রসঙ্গতঃ, বিধানসভার যেসব স্পর্শকাতর এলাকায় বুথ রয়েছে, সেখানে ডিএম ও সিপিকে পরিদর্শন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
i

