সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের সাফল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল নর্থ পয়েন্ট স্কুল এই শিক্ষাবর্ষে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় এক ব্যতিক্রমী রেজাল্ট করেছে। যা শিক্ষাগত উৎকর্ষের প্রতি স্কুলের অবিচল অঙ্গীকারকে প্রতিফলিত করে। এবারের পরীক্ষায় বসা ১৬২ জন ছাত্রছাত্রীর রেজাল্ট নজরকাড়া মতো।১১ জন ছাত্রছাত্রী ৯০% এবং তার বেশি নম্বর পেয়েছে। ৪৫ জন ছাত্রছাত্রী ৮০% এবং তার বেশি নম্বর পেয়েছে। ১৪৬ জন ছাত্রছাত্রী ৬০% এবং তার বেশি নম্বর পেয়েছে।এই সাফল্যের মধ্যে তামহীদ তানভীর ৯৯% নম্বর পেয়ে স্কুল টপার হয়েছেন। তার ঠিক পরেই রয়েছেন প্রিয়াঙ্কা কুমারী ভার্মা। তিনি ৯৮% নম্বর পেয়েছেন।














সুপ্রভা সরকার ৯৭% নম্বর পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছেন৷ স্কুলের চেয়ারম্যান শচীন্দ্রনাথ রায়, ডিরেক্টর মিতা রায় ও অধ্যক্ষ রাজীব সাউ সকল সফল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা নিবেদিতপ্রাণ শিক্ষক ও সহযোগী অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও বলেছেন যাদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।এই রেজাল্ট আবারও স্কুলের প্রতিভা , শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। সকল কৃতী ছাত্রছাত্রীদেরকে তার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি, আসানসোল নর্থ পয়েন্ট স্কুল তার শ্রেষ্ঠত্বের যাত্রা অব্যাহত রেখেছে বলে স্কুলের চেয়ারম্যান জানিয়েছেন।

