ASANSOL

আসানসোল ও দুর্গাপুর শুরু ৯ বিধানসভার গণনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভায় গণনা হচ্ছে আসানসোল ও দুর্গাপুরের দুটি কেন্দ্রে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে হচ্ছে জেলার ছয়টি বিধানসভা ও দুর্গাপুর সরকারি কলেজে হচ্ছে বাকি তিনটি বিধানসভার গণনা। সকাল আটটার পরে পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয়। তার আধঘন্টা পরে শুরু ইভিএমের গণনা। সকাল সাড়ে নটার পর থেকে প্রথম রাউন্ডের ফল পাওয়া যাবে বলে জানা গেছে। জেলায় এখনো পর্যন্ত পাওয়া খবরে আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এগিয়ে রয়েছে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তাপস বন্দোপাধ্যায়ের থেকে।

পান্ডবেশ্বরে প্রথম রাউন্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ২০৪২ পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের জিতেন্দ্র তেওয়ারির থেকে

জামুড়িয়া বিধানসভায় প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায় ৩২৪৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিংয়ের থেকে

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *