আসানসোলে ২৫ শে বৈশাখ পালনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাধ্যমিকের কৃতিদের সম্বর্ধনা
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের এসবি গড়াই রোডের বুধা দেশপ্রেমিক ক্লাবের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ২৫ শে বৈশাখ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ক্লাব চত্বরে হওয়া এই অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।














এর পাশাপাশি এবছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কৃতিদের সম্বর্ধনা দেওয়া হয়। ক্লাবের তরফে তাদের হাতে স্মারক তুলে দেন আসানসোলের বিশিষ্ট শিল্পপতি মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়। ছিলেন ক্লাব সদস্য, অন্যান্য অতিথি ও এলাকার বাসিন্দারা।

