পান্ডবেশ্বরে বিজেপির বিজয় মিছিল, বিলি ঝালমুড়ি ও মিষ্টি
*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ফরিদপুর ব্লকের বনগ্রাম এবং নতুনডাঙ্গা বুথের বিজেপি সমর্থক ও কর্মীরা বুধবার বিজয় মিছিল করেন। বিজেপির ঐতিহাসিক জয়ের আনন্দে এই মিছিলে গ্রামের বুথের প্রায় সমস্ত মহিলা পুরুষ থেকে কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেছেন।














এই দুটো মিছিলই গোটা গ্রাম প্রদক্ষিণ করে । এই মিছিলে হাজারের বেশি গ্রামবাসীর অংশ নিয়েছিলেন বলে বিজেপি নেত্রী চন্দ্রানী গোস্বামী জানিয়েছেন ।মিছিলের শেষে অংশগ্রহণকারী সমস্ত গ্রামবাসী, কর্মী সমর্থক, পথচারী ও দোকানদারদের ঝালমুড়ি, মিষ্টি, লাড্ডু এবং পানীয় জল বিতরণ করা হয় বিজেপির তরফে।

