Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOL

সরকারি মহাবিদ্যালয় নাকি তৃণমূলের আড্ডাখানা! অভিযোগ ঘিরে এবিভিপি ও টিএমসিপির বচসা, উত্তেজনা দুর্গাপুরে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ বা সরকারি মহাবিদ্যালয়কে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির “আড্ডাখানা” বলে অভিযোগ তুলে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। শুক্রবার সকালের এই অভিযোগকে কেন্দ্র করে কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি সমর্থক ছাত্রছাত্রীদের সঙ্গে এবিভিপি কর্মীদের তীব্র বচসা বাধে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।এবিভিপির অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে অসামাজিক কার্যকলাপ এবং ‘থ্রেট কালচার’ চালিয়ে এসেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা।

তাদের দাবি, রাজনৈতিক পালাবদলের পরও কলেজে টিএমসিপির প্রভাব কমেনি। সেই কারণেই তারা প্রতিবাদে নেমেছেন। অভিযোগ, প্রতিবাদ কর্মসূচির সময় তাদের উপর হামলাও চালানো হয়েছে।যদিও টিএমসিপির তরফে এই অভিযান অস্বীকার করা হয়েছে। পুলিশ জানায়, দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে গন্ডগোল হয়েছিলো। পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। *★ ছবি নিজস্ব।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *