বার্নপুরে ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার হেলমেট বিলি
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বার্নপুরের চিত্রা এলাকায় ভারতীয় জনতা সংখ্যালঘু বা মাইনোরিটি মোর্চার পক্ষ থেকে বুধবার একটি হেলমেট বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আসানসোল উত্তর বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের পুলিশ অফিসাররা হেলমেট বিতরণ করেন। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন , শুধু আইন থেকে বাঁচতেই হেলমেট পরা জরুরি নয়, নিজের সুরক্ষার জন্যও হেলমেট পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।














তিনি বলেন , প্রত্যেক দুচাকার চালকের মনে রাখা উচিত যে, তিনি যখন বাইরে যান, তখন বাড়িতে কেউ তাঁর জন্য অপেক্ষা করে। তাই, নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য তাঁর হেলমেট পরা উচিত। এদিনের কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন , বিজেপি সংখ্যালঘু মোর্চার আয়োজিত এই হেলমেট বিতরণ কর্মসূচিটি একটি খুব ভালো উদ্যোগ। এটি শুধু মানুষকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতেই সাহায্য করবে না, মানুষকে তাদের নিজেদের সুরক্ষা সম্পর্কেও সচেতন হতে হবে।


