সরাসরি দিদি ভাই ” আসানসোলে ” সেবা কেন্দ্র ” র উদ্বোধনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
“*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশীলা কলোনির বড়তলা বাজারে ” সেবা কেন্দ্র”র তৈরি করা হলো। শুক্রবার সকালে এক অনুষ্ঠানে সেই সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধনের পরে এই সেবা কেন্দ্রে বসে মানুষের কাছ থেকে সুবিধা ও অসুবিধার কথা শুনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন এইভাবে মন্ত্রীকে কাছে পেয়ে অসুবিধা ও সমস্যার কথা জানাতে পেরে খুশি এলাকার মানুষেরা।














এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মানুষের সেবার করা জন্যই এই সেবা কেন্দ্র করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলেছেন বিধায়ককে বোরো অফিসে বসতে হবে। তারা সেখানে বসে সাধারণ মানুষের কথা শুনবেন।

তাদের অভাব অভিযোগ থাকলে তার দূর করবেন। তিনি আরো বলেন, আমরা মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। কারোর নাম না করে তার কটাক্ষ, আমরা তো সই করে কারোর কাছ থেকে টাকা নিই না।


