ASANSOL

আসানসোল-বোকারো মেমু প্যাসেঞ্জার লাইনচ্যুত

বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ৭ জুনঃ ( Asansol News Live Today ) আসানসোল রেল স্টেশন ছাড়তেই লাইনচ্যুত হলো আসানসোল বোকারো মেমু প্যাসেঞ্জার ট্রেন। মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে তিন মিনিট নাগাদ আসানসোল রেল স্টেশনের কাছে জংশন কেবিনের কাছে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দু ঘন্টা পরে রাত আটটা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


এই ঘটনার হাওড়া রাজধানী ও শিয়ালদা রাজধানী আসানসোল স্টেশনে দাঁড়িয়ে ছিল বেশ কিছুক্ষণ। অন্যদিকে পূর্বাঞ্চল এক্সপ্রেস কালিপাহাড়ি স্টেশনে দাঁড়িয়ে ছিলো বলে রেল সূত্রে জানানো হয়। পাশাপাশি আসানসোল গোমো প্যাসেঞ্জারকে বাতিল করা হয়েছে। রেলের তরফে বলা হয়েছে, ঠিক কি কারণ এই ঘটনা, তা জানতে তদন্ত করে দেখা হচ্ছে। দু/তিন দিনের মধ্যেই সেই তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ট্রেনের একটি কামরায় দুটি চাকা লাইনচ্যুত হলেও কোন যাত্রীর কিছু হয়নি। রেলের সম্পত্তিরও কোন ক্ষতি হয়নি বলে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক অমিতাভ চট্টোপাধ্যায় জানান।


জানা গেছে, বর্ধমান থেকে আসানসোল পুরুলিয়া বোকারো প্যাসেঞ্জার আসানসোল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার পরেই জংশন কেবিনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা বেলায় আসানসোল রেলওয়ে স্টেশনে হয় ঘটনাটি। ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্ম থেকে বেরিয়ে মেন লাইন থেকে আদ্রা যাওয়ার জন্য আপ লাইনে উটার সময় হয় এই ঘটনাটি ঘটে। ট্রেনটি পুরুলিয়া বোকারো যায়। এই ঘটনার খবর পেয়ে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। রেল কর্মীরা দ্রুততার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটিকে ইয়ার্ডে নিয়ে চলে যায়। যাত্রীদের নিয়ে আসা হয় প্লাটফর্মে। কিভাবে যাবে যাত্রীরা গন্তব্যে পৌঁছাবেন তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয় আসানসোল স্টেশনে।

সেই বিক্ষোভ দেখে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার একটি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। কিছুক্ষণের মধ্যে অন্যদিকে এই ঘটনার জন্য আসানসোল গোমো প্যাসেঞ্জার ট্রেনকে বাতিল করে, সেই ট্রেনে যাত্রীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি হাওড়া ধানবাদ কোল্ডফিল্ড সুপারফাস্ট ট্রেনকে প্রত্যেক স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরে যাত্রীদের বিক্ষোভ কমে যায়।
আসানসোল ডিভিশনের এডিআরএম বিকে ত্রিপাঠি বলেন, রেল লাইনের কোন ত্রুটি প্রাথমিকভাবে ধরা পড়েনি। তাই তদন্ত করে দেখা হচ্ছে ঠিক কি কারণে এই ঘটনা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!