আসানসোল “সৃষ্টি”র উদ্যোগে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল ” সৃষ্টি”র উদ্যোগে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোলের বার্ণপুর রোডের পুলিশ লাইনের বিপরীতে জীবক ডক্টরস্ চেম্বারে বুধবার এই শিবির হয়। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা এই শিবির আয়োজনে সহযোগিতা করে। ছিলেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, ডাঃ প্রবীণ রায়, ডা: দেবাশীষ বন্দোপাধ্যায়, ডাঃ বলাকা গাঙ্গুলি, বিধান চন্দ্র কলেজের প্রাক্তন প্রিন্সিপাল গৌতম বন্দোপাধ্যায়, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, অসীম সরকার, সাইকো কাউন্সিলর বা মনোরোগ পরামর্শদাতা নাতাশা শাসমল প্রমুখ।














উদ্যোক্তাদের তরফে ডাঃ দেবাশীষ বন্দোপাধ্যায় বলেন, এই প্রথম সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আসানসোল “সৃষ্টি”র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই গরমের সময় রক্তের টান থাকে। তাই সাধারণ মানুষের কথা ভেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। মোট ৪১ জন শিবিরে রক্তদান করেছেন। তাদের মধ্যে এমন ৯ জন আছেন যারা কিশোর কিশোরী এদিন প্রথম রক্ত দান করলেন।
- डेटा रिचार्ज के पैसे और अतिरिक्त कार्य भत्ते की मांग को लेकर सालानपुर में आईसीडीएस कर्मियों का प्रदर्शन, सौंपा ज्ञापन
- ডেটা রিচার্জের টাকা ও অতিরিক্ত কাজের জন্য ভাতার দাবি সালানপুরে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ, স্মারকলিপি
- आसनसोल जिला अस्पताल में बच्चों के लिए “पोषण पुनर्वास केंद्र” शुरू, उद्घाटन किया नगर एवं शहरी विकास मंत्री ने
- আসানসোল জেলা হাসপাতালে শিশুদের জন্য ” পুষ্টি পুনর্বাসন কেন্দ্র ” উদ্বোধনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী
- आवाज़ का नमूना देने के मुद्दे पर अभिषेक बनर्जी पर अग्निमित्रा पाल का तंज, कहा – “कोई भी कानून से ऊपर नहीं”


