বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী সব পেয়েছির আসরে পালিত হল
বেঙ্গল মিরর, আসানসোল :আজ গোটা বিশ্বের সাথে সাথে আসানসোল শিল্পাঞ্চলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163 তম জন্ম জয়ন্তী উচিত মর্যাদার সাথে পালিত হল এরই অঙ্গস্বরূপ আসানসোলের হসপিটাল মোড় এলাকায় অবস্থিত সব পেয়েছির আসরের প্রাঙ্গণেও কবিগুরুকে স্মরণ করা হলো । এখানে সব পেয়েছির আসরের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী শচীন রায় সব পেয়েছির আসরের সম্পাদক মাধব রায় ডাক্তার পি কে দে সরকার গোপাল মিত্র শ্যামল সামন্ত রূপক রায় সহ সব পেয়েছির আসরের আরো বহু পদারিকারী এবং কচিকাঁচারা উপস্থিত ছিল। এখানে সকলেই কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন এরপর নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।














শচীন রায় বলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে কি অবদান রেখেছেন তা যদি বলতে শুরু করা হয় তাহলে শেষ করা যাবে না বাঙালির জীবনে মননে কবিগুরু ওতপ্রোতভাবে যুক্ত আছেন। শচীন রায় বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টি কালজয়ী ছিল তিনি তাঁর সাহিত্য সৃষ্টির মাধ্যমে তদানীন্তন সময়ের নয় চিরকালের বার্তা দিয়েছিলেন তাঁর সৃষ্টি আজও সমান প্রাসঙ্গিক । তিনি নবপ্রজন্মকে আরো বেশি করে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টি পড়ার এবং বোঝার পরামর্শ দেন।
- डेटा रिचार्ज के पैसे और अतिरिक्त कार्य भत्ते की मांग को लेकर सालानपुर में आईसीडीएस कर्मियों का प्रदर्शन, सौंपा ज्ञापन
- ডেটা রিচার্জের টাকা ও অতিরিক্ত কাজের জন্য ভাতার দাবি সালানপুরে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ, স্মারকলিপি
- आसनसोल जिला अस्पताल में बच्चों के लिए “पोषण पुनर्वास केंद्र” शुरू, उद्घाटन किया नगर एवं शहरी विकास मंत्री ने
- আসানসোল জেলা হাসপাতালে শিশুদের জন্য ” পুষ্টি পুনর্বাসন কেন্দ্র ” উদ্বোধনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী
- आवाज़ का नमूना देने के मुद्दे पर अभिषेक बनर्जी पर अग्निमित्रा पाल का तंज, कहा – “कोई भी कानून से ऊपर नहीं”


